লেটেস্ট নিউজ

ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ নাম, উত্তর ২৪ পরগনায় অনুপস্থিতির হার রেকর্ড ছাড়াল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ৫০ দিনের বিশেষ ভোটার সংশোধন প্রক্রিয়া বা এসআইআর শুনানি শনিবার শেষ হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হলেও প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হননি। অনুপস্থিতির তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও সংখ্যাটি উল্লেখযোগ্য।

অনুপস্থিতি ও তথ্যে অসঙ্গতির কারণে প্রায় ৬.৬১ লক্ষ নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নাম বাদ গেলেও ভোটারদের পুনরায় আবেদনের সুযোগ থাকবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য যাচাইয়ের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *