ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম গায়েব? কমিশনের দরজায় কড়া নাড়লেন অভিষেক – এবেলা

ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম গায়েব? কমিশনের দরজায় কড়া নাড়লেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তুমুল উত্তেজনা! সপ্তাহের শুরুতেই খাস কলকাতায় ধুন্ধুমার কাণ্ড। কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়ে সরাসরি কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও শান্তনু সেনদের সঙ্গে নিয়ে সোজা পৌঁছে গেলেন সিইও দপ্তরে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ‘চক্রান্তের’ অভিযোগকে হাতিয়ার করেই এদিন ময়দানে নামলেন অভিষেক। অতিরিক্ত তালিকায় কতজনের নাম ঢুকল আর কতজন বাদ পড়লেন, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

এদিকে এই হাইভোল্টেজ বৈঠককে কেন্দ্র করে সিইও দপ্তরের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের লাগাতার স্লোগান আর বিক্ষোভ সামলাতে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। পাল্টা তোপ দেগেছেন শুভেন্দু অধিকারীও। আইন ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব মিলিয়ে ভোটার তালিকা বিতর্ক এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *