ভোটার তালিকা যাচাইয়ে বিচারক সংকট: নির্বাচন কমিশনের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার চূড়ান্ত নথি প্রকাশ নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে বাকি সমস্ত তথ্য বিচারকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ তথ্য যাচাইয়ের জন্য প্রায় দুই হাজার বিচারক প্রয়োজন হলেও, কাজ করছেন মাত্র ৫৩২ জন। বিচারক সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় নির্ধারিত সময়ে প্রক্রিয়া শেষ করা নিয়ে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।
এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিএলও-দের বিক্ষোভের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে সিইও দফতর। বুথ বিন্যাস ও তথ্য যাচাই নিয়েও জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বুথের পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে।
কমিশন সূত্রে খবর, রাজ্যে বহুতল বুথের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ৭৮ করা হচ্ছে। নতুন ৫৭টি বহুতলের প্রতিটিতে ৩০০-র বেশি ভোটার রয়েছেন। জেলাভিত্তিক তালিকায় দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ২৫টি এবং উত্তর ২৪ পরগনায় ১৬টি নতুন বহুতল বুথ তৈরি হতে চলেছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানেও নতুন বুথ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

