ভোটার তালিকা সংশোধনে কমিশনের হাইভোল্টেজ বৈঠক – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৃহস্পতিবার বিকেলে বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং ৩৩ জন জেলা পর্যবেক্ষকের উপস্থিতিতে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
বৈঠকে ভুয়ো নাম বাদ দেওয়া এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির স্বচ্ছতা নিশ্চিত করতে জেলাভিত্তিক রিপোর্ট পেশ করা হবে। ভোটার তালিকা নির্ভুল রাখতে এবং মাঠপর্যায়ের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশিকা দিতে পারে কমিশন। রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখাই এই উচ্চপর্যায়ের সভার মূল লক্ষ্য।

