ভোটার তালিকা সংশোধনে কি সময় বাড়বে? সুপ্রিম কোর্টে বাংলার মামলা নিয়ে যা জানালেন প্রধান বিচারপতি – এবেলা
এবেলা ডেস্কঃ
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধন (SIR Hearing) নিয়ে Supreme \titleonly কোর্টে শুরু হল টানটান শুনানি। মঙ্গলবার শুনানির শুরুতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গ বাদে দেশের প্রায় সব রাজ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ অত্যন্ত মসৃণভাবে মিটেছে। অন্যান্য রাজ্যে নানা জটিলতা থাকলেও তা আদালত পর্যন্ত গড়ায়নি, যা নিয়ে Supreme \titleonly কোর্ট পরোক্ষভাবে বাংলার পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ সওয়াল করে।
আদালতে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালটা যুক্তি সাজান। তিনি দাবি করেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র মতো নিয়ম শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। এমনকি রাজ্যের মুখ্যসচিবকে রাতারাতি বদলি করার মতো নজিরবিহীন ঘটনাও অন্য কোথাও ঘটেনি বলে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গুজরাত বা উত্তরপ্রদেশের মতো রাজ্যেও ভোটার সংখ্যা বেড়েছে, যদিও রাজ্য দাবি করেছে তা কেবল জনসংখ্যা বৃদ্ধির কারণেই হয়েছে।
মামলায় আবেদনকারীরা ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, আদালত এই বিষয়টি খতিয়ে দেখবে। লক্ষ লক্ষ আপত্তি নিষ্পত্তি করতে গিয়ে বিচার বিভাগীয় আধিকারিকরা যে প্রবল চাপের মধ্যে কাজ করছেন এবং একদিনও ছুটি নিচ্ছেন না, সেই প্রসঙ্গটিও শুনানিতে উঠে আসে। তবে আদালত মনে করছে, এই সমস্যার সিংহভাগই প্রশাসনিক স্তরে সমাধান সম্ভব। তাই বিষয়টির দায়িত্ব হাইকোর্টের প্রধান বিচারপতির ওপর ন্যস্ত করা হয়েছে।

