ভোটার তালিকা সংশোধন নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। তাঁর অভিযোগ, অত্যন্ত তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহু সাধারণ ভোটার তাঁদের নথিপত্র ও যোগ্যতা প্রমাণের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
৯২ বছর বয়সী এই অর্থনীতিবিদ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, এমনকি তাঁকেও জন্ম শংসাপত্র ও বয়স সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। যথাযথ সময় ও সতর্কতা ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা সাধারণ মানুষের জন্য জটিলতা তৈরি করছে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি অবিচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

