লেটেস্ট নিউজ

ভোটার স্লিপে কড়াকড়ি: ‘দুয়ারে BLO’ বাধ্যতামূলক করল কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার স্লিপ বিলি নিয়ে আরও কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (SIR) কাজ এখনও সম্পূর্ণ না হওয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংশয়ের মাঝেই কমিশন স্পষ্ট নির্দেশ দিল—কমিশনের লোগোযুক্ত ভোটার স্লিপ বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে হবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের (BLO)। ওই স্লিপে ভোটারের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটকেন্দ্রের নাম উল্লেখ থাকবে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্দেশিকা অমান্য হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও ভোটার যদি তাঁর বুথের BLO-এর কাছ থেকে বাড়িতে গিয়ে ভোটার স্লিপ না পান, তাহলে ১৯৫০ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট BLO-এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *