লেটেস্ট নিউজ

ভোটের আগেই কি কাটবে ৬০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের জট – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দুই লক্ষ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি করা হচ্ছে, যার মধ্যে মন্ত্রী শশী পাঁজার নামও রয়েছে। চলতি সপ্তাহেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং হাই কোর্ট নিযুক্ত আধিকারিকরা দ্রুত এই কাজ শেষ করতে তৎপর রয়েছেন।

অন্যদিকে অবাধ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যে আসতে শুরু করেছেন ৪৭৮ জন পর্যবেক্ষক। বুথ দখল বা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে কমিশন কঠোর ব্যবস্থা ও পুনর্নির্বাচনের হুঁশিয়ারি দিয়েছে। আসাম্পূর্ণ তালিকায় থাকা ৬০ লক্ষাধিক ভোটারের চূড়ান্ত ভবিষ্যৎ এখন ট্রাইবুনাল ও কমিশনের দ্রুত নিষ্পত্তির ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *