ভোটের আগেই বাংলার দখল নিচ্ছে বিশাল বাহিনী, কোন জেলায় সবথেকে বেশি নজরদারি – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের দামামা বাজার আগেই বাংলায় পা রাখছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর ফলে রাজ্যের প্রতিটি কোণায় কড়া নিরাপত্তা বলয় তৈরি হতে চলেছে। তবে জেলাভিত্তিক বিন্যাসে এক বিশেষ সমীকরণ উঠে এসেছে যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ সুরক্ষা বলয়
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা জেলাকে নিরাপত্তার নিরিখে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দফা মিলিয়ে এই জেলায় মোট ৩৩ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে। যার বিস্তারিত বিন্যাস নিম্নরূপ:
- বারুইপুর পুলিশ জেলা: ১৩ কো ম্পা নি
- ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১১ কো ম্পা নি
- সুন্দরবন পুলিশ জেলা: ৯ কো ম্পা নি
কলকাতা ও বিরোধী শিবিরের গড়ে বিশেষ নজর
রাজধানী কলকাতাকে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোতায়েন করা হচ্ছে ৩০ কো ম্পা নি বাহিনী। এর পাশাপাশি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে মোতায়েন থাকছে ২৮ কো ম্পা নি বাহিনী। কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমানেও নিরাপত্তার ফাঁক রাখতে নারাজ কমিশন, সেখানে পাঠানো হচ্ছে ২৫ কো ম্পা নি আধাসেনা।
বাহিনীর ভূমিকা ও গঠন
১০ মার্চের মধ্যে এই অতিরিক্ত ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এই বাহিনীতে থাকছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র জওয়ানরা। প্রতিটি কো ম্পা নির ৯টি সেকশনের মধ্যে ৮টি সরাসরি বুথ পাহারা এবং আইনশৃঙ্খলার কাজে নিযুক্ত থাকবে। বাকি ১টি সেকশন কিউআরটি (QRT) বা কুইক রেসপন্স টিম হিসেবে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হবে।
এলাকায় রুট মার্চ করে ভোটারদের মনে আস্থা ফেরানো এবং ইভিএম ও স্ট্রংরুমের নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই বিশাল বাহিনীর প্রধান লক্ষ্য। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিপুল পরিমাণ বাহিনীর এই উপস্থিতি নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

