ভোটের আগেই ভাঙন জাতীয় নাগরিক কমিটিতে জামায়াতের সঙ্গে জোট নিয়ে ক্ষুব্ধ মাহফুজ ও নারী নেত্রীরা
বাংলাদেশে নির্বাচনের ডঙ্কা বাজতেই উত্তাল রাজনীতি। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির নির্বাচনী জোট গঠনের ঘোষণায় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে খোদ দলের অন্দরেই। ‘অভ্যুত্থানের কারিগর’ হিসেবে পরিচিত মাহফুজ আলম এই জোটে যোগ দিতে অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন যে তিনি এই প্রক্রিয়ার অংশ হচ্ছেন না। মধ্যপন্থী রাজনীতির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে দল ছাড়ছেন পরিচিত মুখগুলো।
রাজনৈতিক এই অস্থিরতায় নারী নেত্রীদের ভূমিকাও এখন তুঙ্গে। জামায়াতের সঙ্গে সমঝোতার প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চিকিৎসক তাসনিম জারা ও তাজনুভা জাবীনের মতো প্রভাবশালী প্রার্থীরা। তাঁদের দাবি, আদর্শিক বিচ্যুতি ও পরিকল্পিত রাজনৈতিক কৌশলের কারণেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে নির্বাচনের আগে বড় ধরনের সংকটে পড়েছে ছাত্র আন্দোলনের ফসল হিসেবে পরিচিত এই নতুন রাজনৈতিক শক্তি।

