ভোটের আগে কমিশনের ওয়েবসাইটে হঠাৎ উধাও ভোটারদের নাম? মধ্যরাতের নাটকীয়তায় বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এক নজিরবিহীন সমস্যার মুখে পড়েন সাধারণ ভোটাররা। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও এপিক নম্বর দিয়ে সার্চ করলে অসংখ্য ভোটারের স্ট্যাটাস ‘বিবেচনাধীন’ বা ‘Under Consideration’ দেখাচ্ছিল। আচমকা এই ঘটনায় ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কমিশনের হেল্পলাইন নম্বরে একের পর এক ফোন আসতে শুরু করে।
পরিস্থিতি বেগতিক দেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ একটি যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল গ্লিচ ছিল। মঙ্গলবার মধ্যরাতের পর সেই সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে চূড়ান্ত তালিকায় থাকা ভোটারদের নাম আর বিবেচনাধীন দেখাবে না।
উল্লেখ্য, এবারের চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন তালিকায় রয়েছেন। Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারক এই তালিকা পর্যালোচনার কাজ করছেন। ধাপে ধাপে অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের প্রক্রিয়াও শুরু হয়েছে। যে সমস্ত ভোটারদের নাম বাদ পড়বে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ২৩টি জেলার জন্য ট্রাইবুনাল গঠন করেছে, যেখানে তাঁরা পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। আপাতত ওয়েবসাইটের যান্ত্রিক ত্রুটি মিটে যাওয়ায় স্বস্তিতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

