ভোটের আগে দাঙ্গা রোখার ডাক মমতার, পরিযায়ী শ্রমিকদের ফেরার আহ্বান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র নিয়ে জনগণকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট কিছু শক্তি নির্বাচনী ফায়দা লুটতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “এই বাংলা সবার, এখানে দাঙ্গা বা উস্কানির কোনো স্থান নেই।”
ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর চলা নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের রাজ্যে ফিরে আসার অনুরোধ জানিয়ে কর্মসংস্থানের আশ্বাস দেন। মমতা বলেন, বাংলায় ভিনরাজ্যের কোটি মানুষ নিরাপদে কাজ করলেও বাংলার শ্রমিকরা বাইরে হেনস্তার শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

