লেটেস্ট নিউজ

ভোটের আগে বড় চমক ডব্লিউবিসিএস অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ তৈরির ঘোষণা মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন নির্বাচনের মুখে রাজ্য প্রশাসনের আধিকারিকদের মনোবল বাড়াতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের পদোন্নতির সুযোগ বাড়াতে নতুন উচ্চপদ সৃষ্টির সবুজ সংকেত দেওয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, যুগ্ম সচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব স্তরে আরও ৪০টি অতিরিক্ত পদ তৈরি হচ্ছে। ২০১৯ সালের রোপা নিয়ম মেনেই এই নতুন পদগুলিতে বেতনক্রম কার্যকর করা হবে, যা রাজ্য সিভিল সার্ভিস অফিসারদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনের ভিত মজবুত করার লক্ষ্যেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। বিভিন্ন মহলে এই সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, কারণ এই অতিরিক্ত পদ সৃষ্টির ফলে প্রশাসনের কাজের গতি যেমন বাড়বে, তেমনই পদোন্নতির জটিলতাও অনেকটা কাটবে। নবান্নের এই পদক্ষেপকে প্রশাসনিক স্তরে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই উচ্চপদগুলি কার্যকর হওয়ার ফলে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে কাজের পরিধি আরও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *