ভোটের আগে বড় পদক্ষেপ: বাদ যাচ্ছে কয়েক লাখ নাম? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনীতে (SIR) চিহ্নিত ‘আনম্যাপড’ এবং ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ভোটারদের পৃথক তালিকা আজ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। নির্ধারিত শুনানিতে অংশ না নিলে কয়েক লক্ষ নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে ৩১ লক্ষের বেশি ভোটার ‘আনম্যাপড’ এবং ৯৪ লক্ষেরও বেশি ক্ষেত্রে তথ্যের অসঙ্গতি ধরা পড়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও এই সময়সীমা বাড়তে পারে। এরপরই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে।

