লেটেস্ট নিউজ

ভোটের আগে বালুরঘাটে ডিজিটাল ধামাকা, ৪৬টি রাস্তার কাজের ভার্চুয়াল সূচনা করলেন চেয়ারম্যান – এবেলা

এবেলা ডেস্কঃ

উন্নয়নে গতি আনতে প্রথাগত রীতিনীতি ত্যাগ করে এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পুরসভার নতুন চেয়ারম্যান সুরজিৎ সাহা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সময় বাঁচাতে সশরীরে এলাকায় না গিয়ে ভার্চুয়ালি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। চেয়ারম্যানের মতে, ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করতে গেলে মূল্যবান সময় নষ্ট হয়, যা পরিকাঠামো উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। দ্রুত কাজ শেষ করাই এখন পুরসভার প্রধান লক্ষ্য।

পৌরসভা সূত্রে জানা গেছে, ৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে মোট ৪৬টি রাস্তার সংস্কার ও নির্মাণ কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি আরও ২ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ৩৫টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক এই তৎপরতায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে নাগরিক পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার এই কৌশলকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *