ভোটের আগে বিজেপিতে বড় ধস! তৃণমূলে যোগ দিলেন মালদহের সেই দাপুটে নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মালদহে বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের ‘বিভেদের রাজনীতি’র অভিযোগ তুলে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রভাবশালী ব্যবসায়ী ও সমাজসেবী মতিউর রহমান। ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নিয়ে মমতার উন্নয়ন যজ্ঞে শামিল হলেন এই হেভিওয়েট নেতা।

