লেটেস্ট নিউজ

ভোটের আগে ভাঙড়ে ISF-এ বড় ধস, তৃণমূলে যোগ বহু কর্মীর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক দলবদলের প্রবণতা আরও জোরালো হচ্ছে। এবার ভাঙড়ে বড়সড় ভাঙন ধরল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (ISF)। দলের অঞ্চল সহ-সভাপতি-সহ একাধিক নেতা ও কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সূত্রের খবর, প্রায় ৫০ জন ISF সমর্থক একসঙ্গে তৃণমূলে নাম লেখান। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার উপস্থিতিতে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। পাশাপাশি, সিপিএম থেকেও কয়েকজন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *