লেটেস্ট নিউজ

ভোটের আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, রণকৌশল সাজাতে সিইও-র উচ্চপর্যায়ের বৈঠক

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং সিআরপিএফ-এর আইজি উপস্থিত ছিলেন। মূলত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছানোর পর তাদের দ্রুত মোতায়েন এবং সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা শুরু হবে। প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে দ্বিতীয় দফায় আরও ২৪০ কো ম্পা নি অর্থাৎ মোট ৪৮০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি এবং সিআইএসএফ জওয়ানরা অন্তর্ভুক্ত থাকবেন।

বৈঠকে স্থির হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে না রেখে সরাসরি স্পর্শকাতর এলাকাগুলোতে কাজে লাগানো হবে। সময় অপচয় রোধে পর্যবেক্ষকরা বাহিনীর গতিবিধির ওপর নজর রাখবেন। এছাড়া তথ্যগত অসঙ্গতি নিরসনে নিযুক্ত আধিকারিকদের বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট ঘোষণার আগেই শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই আগাম তৎপরতা শুরু করল কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *