লেটেস্ট নিউজ

ভোটের কাজে গাফিলতি সহ্য করবে না কমিশন, উত্তর ২৪ পরগনায় বরখাস্ত ৩ পর্যবেক্ষক – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ জন মাইক্রো পর্যবেক্ষককে (ERMO) তৎক্ষণাৎ বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক।

অভিযোগ উঠেছে, ওই তিন পর্যবেক্ষক নিজেদের কাজ অন্যকে দিয়ে করাচ্ছিলেন অর্থাৎ ‘আউটসোর্স’ করেছিলেন। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, ভোটার তালিকা তৈরি ও ডেটা ইনপুটের মতো গুরুত্বপূর্ণ কাজ কোনোভাবেই অন্য কাউকে দিয়ে করানো যাবে না। নিয়ম লঙ্ঘনের দায়েই এই শাস্তিমূলক ব্যবস্থা।

রাজ্য সরকারের পাল্টা অবস্থান

অন্যদিকে, ময়না ও বারুইপুরের মোট ৪ জন নির্বাচনী আধিকারিকের (ERO ও AERO) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্য প্রশাসন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাজ্য সরকার এই আধিকারিকদের পাশে রয়েছে। কারোর চাকরি যাবে না এবং কমিশন কাউকে পদাবনতি (Demotion) করলে রাজ্য সরকার তাঁদের পদোন্নতির (Promotion) ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *