ভোটের খতিয়ান: সবচেয়ে কম ও বেশি উপস্থিতির লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের ইতিহাসে ভোটার উপস্থিতিতে বারবার বড় পরিবর্তন দেখা গেছে। ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে যেমন রেকর্ডসংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তেমনি দলীয় সরকারের অধীনে আয়োজিত কয়েকটি নির্বাচন একতরফা ও স্বল্প উপস্থিতির কারণে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
বিশেষ করে আওয়ামী লীগ আমলের সাম্প্রতিক নির্বাচনগুলোতে জালিয়াতি ও রাতের ভোটের অভিযোগ তুলেছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোটের দাবি নিয়ে বিতর্ক উঠলেও ২০১৮ সালের নির্বাচনটি ‘রাতের ভোট’ হিসেবে কুখ্যাতি পায়। দেশের গণতান্ত্রিক ইতিহাসে এসব পরিসংখ্যান জনগণের আস্থার প্রতিফলন হিসেবেই গণ্য হয়।

