লেটেস্ট নিউজ

ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ার নিষিদ্ধ: কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কোনোভাবেই ভোটের ডিউটিতে রাখা যাবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে পাঠানো এই লিখিত নির্দেশে জানানো হয়েছে, কোনো সিভিক ভলান্টিয়ার যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের এই বার্তার পর কলকাতা পুলিশসহ রাজ্য পুলিশের বিভিন্ন মহলে তৎপরতা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের জারি করা ১৩ দফার এই নির্দেশিকায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। নির্দেশে জানানো হয়েছে, ভোটের কাজে বর্তমানে যুক্ত কোনো অবসরপ্রাপ্ত পুলিশ বা সিভিল অফিসার থাকলে তাঁদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দিতে হবে। ইতিমধ্যে কলকাতা পুলিশের হোমগার্ড শাখার পক্ষ থেকে সমস্ত ডিভিশন ও ইউনিটের কর্তাদের এই কড়া বিধিনিষেধের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর কমিশন জেলাশাসক ও পুলিশ সুপারদের থানার ওসি এবং রিটার্নিং অফিসারদের একটি রিজার্ভ তালিকা প্রস্তুত রাখতে বলেছে। নির্বাচনের সময় কোনো অফিসারকে বদলি করা হলে যাতে দ্রুত বিকল্প নিয়োগ করা যায়, সেই উদ্দেশ্যেই এই আগাম সতর্কতা। মূলত নিরপেক্ষতা বজায় রাখতেই সিভিক ভলান্টিয়ার ও অবসরপ্রাপ্ত কর্মীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *