ভোটের দামামা বাজার আগেই রণসজ্জা হুগলিতে! মাঝরাতে ডানকুনিতে নামল কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, অথচ তার আগেই বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রবিবারের কনকনে ঠান্ডায় ভোররাতেই হুগলির ডানকুনি রেলস্টেশনে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনীর বিশাল এক দল। জেলায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগাতেই এই আগাম তৎপরতা বলে মনে করা হচ্ছে।
চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, প্রথম দফায় পাঁচ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, পরবর্তী ধাপে আরও তিন কো ম্পা নি অর্থাৎ মোট আট কো ম্পা নি বাহিনী চন্দননগর এলাকায় মোতায়েন থাকবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের পাশাপাশি হুগলি গ্রামীণ এলাকার জন্যও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানেও প্রাথমিকভাবে ছয় কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট থানাগুলোতে বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এলাকায় এলাকায় রুট মার্চ বা টহলদারি শুরু করবে জওয়ানেরা।

