ভোটের পরেই কি তবে ফাঁস শক্ত হচ্ছে শুভেন্দুর? হাই কোর্টের নির্দেশে তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
সাময়িক স্বস্তি পেলেও এখনই নিষ্কৃতি পাচ্ছেন না শুভেন্দু অধিকারী। খড়দহ থানার মামলায় তদন্তে ১২ সপ্তাহের স্থগিতাদেশ দিলেও কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়েছে যে ভোট মিটলেই ফের শুরু হবে পুলিশের দৌড়ঝাঁপ। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এই নির্দেশে বিরোধী দলনেতার ওপর ঝুলে রইল আইনি খাঁড়া। ২০২০ সালের বিতর্কিত মন্তব্য নিয়ে দায়ের হওয়া এই মামলার পরবর্তী শুনানি হবে জুন মাসে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় পুলিশি তৎপরতা এড়াতে পারলেও জুনের ক্যালেন্ডারে শুভেন্দুর জন্য অপেক্ষা করছে বড়সড় তদন্তের চোখরাঙানি।

