ভোটের মহাযুদ্ধ: ১২ কোটির রায়ে আজ নির্ধারিত হচ্ছে বাংলাদেশের ভাগ্য!
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর আজ বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। নজিরবিহীন নিরাপত্তা বলয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার আওয়ামী লীগহীন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। ১২ কোটি ৭৭ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ১০ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েনসহ অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজরদারিতে থাকা এই নির্বাচনের ফলাফল আগামীকাল ঘোষণার কথা রয়েছে। ডাকযোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ এই ভোটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

