লেটেস্ট নিউজ

ভোটের মুখে আলিপুরদুয়ারে গাড়ির ছাদ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচনের প্রাক্কালে আলিপুরদুয়ার শহরের বক্সা ফিডার রোড থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। আসাম নম্বরের একটি সন্দেহভাজন ছোট গাড়িকে আটক করে তল্লাশি চালালে এই অর্থ উদ্ধার হয়। প্রথমে গাড়ির চালক বিকেন ইসলামির কাছ থেকে ৯৭ হাজার টাকা এবং পরবর্তীতে গাড়ির ছাদ থেকে আরও ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

ধৃত চালক আসামের চিরাং জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পর্যটক হিসেবে আসার দাবি করলেও, ভোটের আগে ভিন রাজ্য থেকে এত টাকা নিয়ে আসার কোনো সদুত্তর দিতে পারেনি। পুলিশ উদ্ধার হওয়া সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে। জেলাজুড়ে নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং ও কড়া নজরদারি চলার সময়ই এই সাফল্য পেল স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহলদারি শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করতে পুলিশ ও জওয়ানরা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি চালাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *