লেটেস্ট নিউজ

ভোটের মুখে উত্তাপ: পিছিয়ে গেল বিধানসভার শেষ অধিবেশন, বাজেট নিয়ে ধোঁয়াশা – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পূর্বঘোষিত ৩১ জানুয়ারির সূচি পরিবর্তন হওয়ায় রাজ্য বাজেট পেশের দিনক্ষণ নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্রশাসনিক মহলে গুঞ্জন, ৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করতে পারেন, তবে সরকারিভাবে কোনো ঘোষণা এখনও আসেনি।

মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং তৃণমূলের সাংগঠনিক কর্মসূচির ব্যস্ততাকে এই বিলম্বের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া, নির্বাচনের আগে চার মাসের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে বাজেট তৈরিতে বাড়তি সময় লাগছে বলেও ধারণা করা হচ্ছে। নতুন সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলতে পারে, যা রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *