লেটেস্ট নিউজ

ভোটের মুখে তড়িঘড়ি সরছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে কলকাতার বালমার লরি ভবন থেকে শিপিং হাউসে স্থানান্তরিত হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। বৃহস্পতিবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে আগামী ২০ ও ২১ মার্চের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাবতীয় নথি ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে।

কমিশনের কার্যকারিতা ও পরিকাঠামোগত সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই স্ট্র্যান্ড রোডে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুটি ফ্লোরে এই নতুন কার্যালয় চালুর সিদ্ধান্ত। ২১ মার্চ বিকেল ৫টার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এই স্থানান্তর নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে সরকারিভাবে একে স্রেফ কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *