লেটেস্ট নিউজ

ভোটের মুখে পিতৃবিয়োগ, শোকাতুর রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পিতৃবিয়োগ হয়েছে। শনিবার ভোরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা পঞ্চানন বর্মন (৭০)। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পঞ্চাননবাবু সম্প্রতি ব্রেন স্টোকে আক্রান্ত হন। প্রথমে তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। বাবার আরোগ্য কামনায় স্বপ্না মন্দিরে প্রার্থনাও করেছিলেন, কিন্তু শেষরক্ষা হলো না।

এই কঠিন সময়ে শোকস্তব্ধ প্রার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ স্বপ্না ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নির্বাচনের প্রচার চললেও এই মুহূর্তে দলের পক্ষ থেকে স্বপ্নার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *