লেটেস্ট নিউজ

ভোটের মুখে বিধাননগরে পুলিশের মস্ত সাফল্য চার জায়গায় হানা দিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গ্রেপ্তার ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লোকসভা নির্বাচনের আগে নিরাপত্তা আঁটোসাঁটো করতে বিধাননগর কমিশনারেটজুড়ে চলছে কড়া নজরদারি। বাগুইআটিতে পিস্তলসহ একজনকে গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই এবার সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউন এলাকা থেকে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। এই পৃথক চারটি ঘটনায় অস্ত্র আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে টহলদারির সময় সল্টলেক থেকে মহম্মদ সোনু নামে এক যুবককে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। ওই একই রাতে এয়ারপোর্ট থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন শেখ নাজিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

অন্যদিকে, রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশের হাতে ধরা পড়ে সাজিদ আলি নামে এক দুষ্কৃতী। তার হেফাজত থেকেও একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া শনিবার নারায়ণপুর থানার পুলিশ শেখ ফিরোজ নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচনের আগে এই ধারাবাহিক ধরপাকড় ও অস্ত্র উদ্ধারে কমিশনারেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *