লেটেস্ট নিউজ

ভোটের মুখে বিপাকে বিজেপি প্রার্থী কলিতা মাঝি: আউশগ্রাম আসনে তুঙ্গে আইনি লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই পূর্ব বর্ধমানের তফশিলি জাতি সংরক্ষিত আউশগ্রাম আসনে গতবারের রানার-আপ কলিতা মাঝিকে পুনরায় প্রার্থী করল বিজেপি। পেশায় পরিচারিকা কলিতার নাম গেরুয়া শিবিরের প্রথম দফার তালিকায় আসতেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত নির্বাচনে লড়াকু মানসিকতা দেখিয়ে নজর কাড়া কলিতার ওপর এবারও ভরসা রেখেছে দল।

তবে এই প্রার্থীপদ ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ১৯৫ নম্বর বুথের ভোটার তালিকায় ৩৯৭ নম্বর সিরিয়ালে কলিতার নাম থাকলেও সেখানে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা ‘বিবেচনাধীন’ ছাপ মারা রয়েছে। এই টেকনিক্যাল সমস্যার কারণে তার ভোটদানের অধিকার ও প্রার্থীপদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, এই ঘটনায় কমিশনের সঙ্গে বিজেপির গোপন আঁতাত স্পষ্ট।

পাল্টা জবাবে বিজেপি বিষয়টিকে একটি যান্ত্রিক প্রক্রিয়া বলে অভিহিত করেছে। কলিতা মাজি নিজেও আত্মবিশ্বাসী যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ায় তার প্রার্থীতায় কোনো বাধা আসবে না। ২০২১ সালে ১০০,৩৯২ ভোট পেয়ে জয়ী তৃণমূলের অভেদানন্দ থাণ্ডারের কাছে মাত্র ১১,৮১৫ ভোটে পরাজিত হয়েছিলেন কলিতা। হারের ব্যবধান কম থাকায় এবারও এই সাধারণ শ্রমজীবী নারীর জনপ্রিয়তাকে হাতিয়ার করেই বাজিমাত করতে চাইছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *