লেটেস্ট নিউজ

ভোটের মুখে মাস্টারস্ট্রোক: অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড়সড় আর্থিক সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক বেতন আরও ১,০০০ টাকা বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে ২০২৪ সালের বেতন বৃদ্ধির পর পুনরায় আর্থিক লাভের মুখ দেখবেন রাজ্যের হাজার হাজার মহিলা কর্মী।

নতুন এই কাঠামো কার্যকর হলে অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান ৯,০০০ টাকা বেতন বেড়ে দাঁড়াবে ১০,০০০ টাকায়। একইভাবে সহায়িকাদের বেতন ৬,৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭,৫০০ টাকা। উল্লেখ্য, গত দুই বছরে ধারাবাহিকভাবে এই সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। তৃণমূলের ইশতেহারে এই বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বেতন বৃদ্ধি ছাড়াও কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং ৬০ বছর বয়সের আগে মৃত্যু হলে নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা এককালীন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিশু ও মাতৃস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় যুক্ত এই কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে মহিলা ভোটারদের সমর্থন সুসংহত করতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *