ভোটের মুখে মুর্শিদাবাদে বড়সড় সাফল্য পেল সামশেরগঞ্জ থানার পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচনের আগে নাশকতার ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বিকাশ মণ্ডল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধুলিয়ান পৌরসভার কলাবাগান গঙ্গাঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত যুবক মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে নদীপথে এই অস্ত্রগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে অভিযুক্তকে জঙ্গিপুর আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

