ভোটের মুখে হঠাত্ সব জেলায় অবজার্ভার দিল নবান্ন, কেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রশাসনিক তৎপরতায় বড়সড় রদবদল আনল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিঙ্গুর থেকে একগুচ্ছ মেগা প্রকল্পের শিলান্যাস করে ভোটের প্রচারের সুর বেঁধে দিচ্ছেন। ঠিক তার আগেই রাজ্যের ২৩টি জেলায় ২৩ জন শীর্ষ স্তরের আইএএস (IAS) ও ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিককে ‘অবজার্ভার’ বা জেলা পরিদর্শক হিসেবে নিয়োগ করল রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং জনমানসে তার প্রভাব নিশ্চিত করতেই এই রণকৌশল।
কেন এই আকস্মিক জেলা সফর?
নবান্ন সূত্রের খবর, সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’-র মতো অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজ যাতে কোনোভাবেই থমকে না থাকে, তা নিশ্চিত করাই এই আধিকারিকদের প্রধান কাজ। মূলত তিনটি লক্ষ্য সামনে রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে:
- কাজের অগ্রগতি পরীক্ষা: প্রকল্পগুলো শুধু কাগজ-কলমে নয়, বাস্তবে কতটা বাস্তবায়িত হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখা।
- সমন্বয়: জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজের সমন্বয় বাড়িয়ে দীর্ঘসূত্রতা কমানো।
- মাঠ পর্যায়ে নজরদারি: বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এসি ঘরে বসে নয়, আধিকারিকদের সশরীরে মাঠে নেমে কাজের গুণমান পরীক্ষা করতে হবে।
কোন জেলার দায়িত্বে কোন আধিকারিক-
কলকাতা দক্ষিণে- রাজেশ কুমার সিনহা (IAS)
দক্ষিণ ২৪ পরগনা- ওঙ্কার সিং মীনা (IAS)
পশ্চিম বর্ধমান- বন্দনা যাদব (IAS)
মুর্শিদাবাদ- পারভেজ আহমদ সিদ্দিকি (IAS)
মালদহ- ছোটেন ডি লামা (IAS)
কলকাতা উত্তর- সন্তনু বসু (IAS)
নদিয়া- পি বি সেলিম (IAS)
দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ও কালিম্পং- সৌমিত্র মোহন (IAS)
বাঁকুড়া- পি মোহানগান্ধী (IAS)
পুরুলিয়া- সঞ্জয় বনসল (IAS)
পূর্ব বর্ধমান- শুভাঞ্জন দাস (IAS)
হুগলি- অন্তরা আচার্য (IAS)
হাওড়া- শরদকুমার দ্বিবেদী (IAS)
উত্তর ২৪ পরগনা- পি উলগনাথন (IAS)
ঝাড়গ্রাম- কৌশিক ভট্টাচার্য (IAS)
পশ্চিম মেদিনীপুর- পবন কাদিয়ান (IAS)
দার্জিলিং- শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র (IAS)
দক্ষিণ দিনাজপুর- চৈতালি চক্রবর্তী (IAS)
পূর্ব মেদিনীপুর- রজত নন্দা (IAS)
কোচবিহার- বিধানচন্দ্র রায় (WBCS)
বীরভূম- পূর্ণেন্দুকুমার মাঝি (WBCS)
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার- সুনীল আগরওয়াল (WBCS)
উত্তর দিনাজপুর- তানভির আফজল (WBCS)

