লেটেস্ট নিউজ

ভোটে কুড়মিদের চাল কী? অজিত মাহাতোকে বাদ দিয়েই মেগা বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে কুড়মিদের রাজনৈতিক অবস্থান ঠিক করতে শনিবার বৈঠকে বসছে ৬টি সংগঠন। কৌশলগত কারণে গোপন রাখা হয়েছে পুরুলিয়ার এই বৈঠকের স্থান। তবে তাৎপর্যপূর্ণভাবে, প্রভাবশালী নেতা অজিত মাহাতোর আদিবাসী কুড়মি সমাজকে এই আলোচনা থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে।

নেতৃত্বের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে তৈরি হওয়া নতুন সংগঠন ‘ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজ’ এই বৈঠকের মূল উদ্যোক্তা। জাতিসত্তার আন্দোলন ও আদিবাসী তালিকার দাবিতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতেই এই উদ্যোগ। অজিত মাহাতো সব দলকে এক ছাতার নিচে ডাকার আহ্বান জানালেও, সংগঠনগুলোর মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *