লেটেস্ট নিউজ

ভোরবেলাতেই কাটোয়া স্টেশনে দাউ দাউ করে জ্বলল ট্রেনের কামরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জগামী ট্রেনের একটি কামরায় ভোরে ভয়াবহ আগুন লাগে। হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি, আরপিএফ এবং দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের অনুমান করা হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *