লেটেস্ট নিউজ

ভোরবেলা শিরশিরানি আর দুপুরে রোদেলা তেজ! বঙ্গে জারি থাকবে মনোরম বসন্তের মেজাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিহার ও উত্তরপ্রদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে রাজ্যের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের নিচেই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে কোনো বিশেষ আবহাওয়া ঘূর্ণাবর্ত না থাকায় আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশার দাপট বজায় থাকলেও বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। দোল উৎসবের আগে রাত ও ভোরে হালকা ঠান্ডার এই আমেজ আরও বেশ কিছুদিন উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *