ভ্যালেন্টাইনস ডে-তে ধনুষের সঙ্গে ম্রুণালের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : দক্ষিণী সুপারস্টার ধনুষ এবং ম্রুণাল ঠাকুরের আসামবয়সী প্রেম ও বিয়ের গুঞ্জনে তোলপাড় সিনেমা জগত। শোনা যাচ্ছিল, ১৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে তারা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এমনকি অজয় দেবগনও এই বিষয়ে রসিকতা করেছিলেন।
অবশেষে নীরবতা ভেঙে ম্রুণাল জানান, নিজের বিয়ের খবর তিনি নিজেই জানেন না। রসিকতা করে ‘গায়ে হলুদ’ ও ‘সঙ্গীতের’ কথা বললেও, অভিনেত্রী স্পষ্ট করেন যে সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত তিনি বিয়ের পিঁড়িতে বসছেন না। বর্তমানে তিনি তার আগামী সিনেমার প্রচারে ব্যস্ত।

