ভ্রু নাচা কি অশুভ? জানুন আসল রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
হঠাৎ থেকে থেকেই কি আপনার ভ্রু নেচে ওঠে? জ্যোতিষশাস্ত্র মতে, শরীরের এই স্পন্দন মোটেও সাধারণ বিষয় নয়। শাস্ত্র অনুযায়ী, ভ্রু নাচা ভবিষ্যতের শুভ বা অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। তবে এই সংকেত ছেলে ও মেয়েদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে।
মেয়েদের বাঁ দিকের ভ্রু এবং ছেলেদের ডান দিকের ভ্রু নাচা অত্যন্ত শুভ ও অর্থপ্রাপ্তির ইঙ্গিত হিসেবে ধরা হয়। অন্যদিকে, ছেলেদের বাঁ ও মেয়েদের ডান ভ্রু নাচা আর্থিক ক্ষতির সম্ভাবনা জানায়। তবে বিজ্ঞান একে ক্লান্তি বা মানসিক চাপের লক্ষণ বলে মনে করে।

