লেটেস্ট নিউজ

মঙ্গলবারেও কি বন্ধ ব্যাঙ্ক? বড় ধর্মঘটের ডাক কর্মী সংগঠনের – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ছুটির রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। ২৫ ও ২৬ জানুয়ারি ছুটির পর ২৭ তারিখও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে অনড় ইউনিয়নগুলি এই আন্দোলনের পথে হেঁটেছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক সহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে। মূলত মার্চ মাসের দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং শনিবারের ছুটির দাবিতে এই পদক্ষেপ। এর ফলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *