মঙ্গলে হনুমানজির আর্শীবাদে কর্মক্ষেত্রে সাফল্য, জীবনের সব বাধা-বিপত্তি কাটবে কোন কোন রাশির? অর্থভাগ্য আজ তুঙ্গে! পড়ুন রাশিফল – এবেলা
এবেলা ডেস্কঃ
২৪ মার্চ ২০২৬, রাশিচক্রের একাধিক রাশির ক্ষেত্রে আজ মিশ্র প্রভাব দেখা দিতে পারে বলে জ্যোতিষ বিশ্লেষণে ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোন কোন রাশির জাতক-জাতিকার আর্থিক চাপ, কারুর আবার কর্মজীবনে সাফল্য ও সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে।
মেষ রাশি
আজ খরচ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে।
তবে বকেয়া অর্থ ফেরত পাওয়ায় স্বস্তি মিলবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবার ও জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।
শুভ রং: লাল | শুভ সংখ্যা: ১
বৃষ রাশি
দিনটি কিছুটা বিভ্রান্তিকর হলেও কাজ সম্পন্ন হবে। পরিবার ও ভাইবোনদের সমর্থন পাবেন। স্বাস্থ্যের ওঠানামা লক্ষ্য করা যেতে পারে।
শুভ রং: সাদা | শুভ সংখ্যা: ৬
মিথুন রাশি
আজ শুভ দিন। আয় বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বাড়ার সম্ভাবনা। বিনিয়োগে লাভ হতে পারে।
শুভ রং: সবুজ | শুভ সংখ্যা: ৫
কর্কট রাশি
সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যানবাহন কেনা বা আইনি বিষয়ে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তাদের সমর্থন মিলবে।
শুভ রং: সাদা | শুভ সংখ্যা: ২
সিংহ রাশি
অংশীদারিত্বে কাজ করলে লাভের সম্ভাবনা। তবে সিদ্ধান্তে সতর্কতা জরুরি। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
শুভ রং: সোনালী | শুভ সংখ্যা: ৩
কন্যা রাশি
আজ কর্মক্ষেত্রে সাফল্য ও নতুন সুযোগের সম্ভাবনা। অনলাইনে কাজ করা ব্যক্তিরা বড় অর্ডার পেতে পারেন। চাকরি পরিবর্তনের চেষ্টায় সাফল্য আসতে পারে।
শুভ রং: সবুজ | শুভ সংখ্যা: ৫
তুলা রাশি
কঠোর পরিশ্রমের ফল মিলবে। ব্যবসায়িক চুক্তি থেকে লাভের সম্ভাবনা। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে।
শুভ রং: গোলাপী | শুভ সংখ্যা: ৬
বৃশ্চিক রাশি
দিনটি মিশ্র ফলদায়ক। কাজের চাপ ও মানসিক চাপ বাড়তে পারে। তবে পারিবারিক সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: লাল | শুভ সংখ্যা: ৯
ধনু রাশি
অনুকূল দিন। কর্মজীবনে সাফল্য ও প্রেমে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। নতুন প্রকল্প শুরু হতে পারে।
শুভ রং: হলুদ | শুভ সংখ্যা: ৩
মকর রাশি
সামাজিক সম্মান ও পারিবারিক আনন্দ বাড়বে। পুরনো বিবাদের সমাধান হতে পারে। নতুন সুযোগ আসবে।
শুভ রং: নীল | শুভ সংখ্যা: ৮
কুম্ভ রাশি
ব্যবসায়িক ভ্রমণ ও নতুন সুযোগের সম্ভাবনা। তবে স্বাস্থ্য নিয়ে সতর্কতা প্রয়োজন, বিশেষ করে খাদ্যাভ্যাসে।
শুভ রং: আকাশী নীল | শুভ সংখ্যা: ৮
মীন রাশি
দুশ্চিন্তা কমবে এবং আত্মবিশ্বাস বাড়বে। আসামাপ্ত কাজ সম্পন্ন হবে। সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ বাড়বে।
শুভ রং: হলুদ | শুভ সংখ্যা: ৭

