লেটেস্ট নিউজ

মঞ্চে উঠে ক্ষোভ উগরে দিলেন চা শ্রমিক, ৩-৪ মাসেই বড় ধামাকার আশ্বাস অভিষেকের! – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুরদুয়ারের জনসভায় আজ এক চা শ্রমিকের আর্তনাদ শুনে নজিরবিহীন পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে ওই শ্রমিক অভিযোগ করেন, মাত্র ২৫০ টাকা মজুরিতে সংসার চলছে না, মিলছে না ঘর বা নূন্যতম চিকিৎসার সুযোগ। পরিস্থিতি বেগতিক দেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৎক্ষণাৎ ঘোষণা করেন, আগামী তিন-চার মাসের মধ্যে সরকার গঠন হলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করাই হবে তাঁর প্রথম লক্ষ্য।

অভিষেক আরও জানান, সমস্যা সমাধানে রাজ্য সরকার, লেবার ইউনিয়ন ও বাগান কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক করা হবে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো আগামী সোমবার থেকেই ওই এলাকায় পাঁচটি নতুন বাস পরিষেবা চালু হওয়ার আশ্বাস দেন তিনি। আলিপুরদুয়ারের ৫টি আসনেই হারের ক্ষত মুছতে এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে মরিয়া চেষ্টা চালান অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *