লেটেস্ট নিউজ

মথুরায় প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরাট-অনুষ্কা, মঙ্গলা কামনায় মাতলেন বিরুষ্কা

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা ফের মথুরায় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে পৌঁছান। সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে তাঁরা বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নেন এবং নিষ্ঠার সাথে গুরুর বাণী ও কীর্তন শ্রবণ করেন।

আশ্রমে অবস্থানকালে এই তারকাদম্পতির বিশেষ বেশভূষা সকলের নজর কেড়েছে। দু’জনের গলাতেই ছিল তুলসীর মালা এবং কপালে তিলক। অনুষ্কা নীল রঙের চুড়িদার ও বিরাট সাদা শার্ট পরে অত্যন্ত সাধারণ ভঙ্গিতে সাধারণ ভক্তদের মাঝেই বসেছিলেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তাঁদের এই মগ্ন ও ভক্তিপূর্ণ উপস্থিতি স্পষ্ট ধরা পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ছিল তাঁদের পুত্র অকায়ের জন্মদিন। ছেলের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে এবং পরিবারের সামগ্রিক মঙ্গল কামনায় তাঁরা এই আধ্যাত্মিক সফরের পরিকল্পনা করেন। এর আগেও একাধিকবার বিরুষ্কাকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গিয়েছে, যা তাঁদের গভীর আধ্যাত্মিক বিশ্বাসের পরিচয় বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *