লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যজুড়ে লাশের পাহাড়! ইরান-ইসরায়েল যুদ্ধে ঠিক কত হাজার প্রাণ গেল – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান, ইসরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। কামানের গোলা আর আকাশপথের হামলায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ভয়াবহ এই যুদ্ধের প্রভাব কেবল ইরান বা ইসরায়েলেই সীমাবদ্ধ নেই, বরং লেবানন, ইরাক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত ছড়িয়ে পড়েছে লাশের মিছিল।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান। আমেরিকা ও ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১৪৪৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২১ হাজার মানুষ। যুদ্ধের আগুনে জ্বলছে লেবাননও, সেখানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। পিছিয়ে নেই ইরাকও, সেখানেও ঝরেছে অসংখ্য প্রাণ।

পাল্টা আঘাতে খোদ ইসরায়েলেও প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবানন সীমান্তে সেনাসহ ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন। মার্কিন বাহিনীও বড় ধাক্কা খেয়েছে; অভিযানে ও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু আমেরিকান সেনা। এছাড়া কুয়েত, সিরিয়া, ফিলিস্তিন ও ওমানের মতো দেশগুলোও এই যুদ্ধের বলি হচ্ছে। মানবিক বিপর্যয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অর্থনীতি এখন খাদের কিনারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *