লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ উত্তরপ্রদেশের রান্নাঘরে, গ্যাস সিলিন্ডার নিয়ে বিবাদে গৃহবধূর ঘরত্যাগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে ভারতে রান্নার গ্যাসের সংকটে বিপর্যস্ত সাধারণ জনজীবন। এই পরিস্থিতির জেরে উত্তরপ্রদেশের বারাবঁকিতে এক দম্পতির সংসার ভাঙার উপক্রম হয়েছে। স্বামী অনিল কুমার সময়মতো গ্যাস সিলিন্ডার আনতে না পারায় স্ত্রী সুমন দেবীর সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা শেষ পর্যন্ত চরম রূপ নেয়।

ঘটনার সূত্রপাত হয় যখন রাতে ডিউটি সেরে ফিরে অনিল খাবার চাইলে সুমন জানান যে গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে উনুনে রান্নার প্রস্তাব দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিমানে পাঁচ মাসের সন্তানকে নিয়ে রাতেই বাড়ি ছেড়ে চলে যান সুমন। স্ত্রীর সন্ধান না পেয়ে অবশেষে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন স্বামী।

স্ত্রীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চেয়েছেন অনিল এবং তাঁকে দ্রুত বাড়ি ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় প্রতিবেশী ও আত্মীয়দের মতে, আন্তর্জাতিক যুদ্ধের প্রভাবে সৃষ্টি হওয়া এই সরবরাহ সংকটই শান্তিপূর্ণ একটি পরিবারে অশান্তি ডেকে এনেছে। বর্তমানে পুলিশ নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *