লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট, পাকিস্তানে কার্যত লকডাউন জারি – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি এবং তেল শোধনাগারগুলোতে হামলার জেরে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। এই সংকটের মুখে ভারতসহ বিশ্বের অন্তত দশটি দেশে জ্বালানি ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও সংকটের ফলে বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে।

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে কার্যত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশটির সমস্ত স্কুল টানা দুই সপ্তাহ বন্ধ রাখার পাশাপাশি উচ্চশিক্ষার ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি অফিসে কাজের দিন কমিয়ে চারদিন করা হয়েছে এবং জ্বালানি বরাদ্দে ৫০ শতাংশ কাটছাঁট করা হয়েছে। বাংলাদেশও মোটরসাইকেল ও গাড়ির জ্বালানি ব্যবহারে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে রেশনিং ব্যবস্থা চালু করেছে।

জ্বালানি সংকটের আঁচ লেগেছে ইউরোপ ও আমেরিকাতেও। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে তেলের দাম হু হু করে বাড়ছে এবং পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। শ্রীলঙ্কায় জ্বালানির দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ এবং মায়ানমারে যানবাহনের জন্য জোড়-বিজোড় নীতি কার্যকর করা হয়েছে। ভিয়েতনামে পরিস্থিতি সামাল দিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সামগ্রিকভাবে এই সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *