মধ্যপ্রাচ্যে ট্রাম্পের যুদ্ধের খেলা, বন্ধু দেশগুলোর কাছে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে পকেট ভরছে আমেরিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে এক বিশাল ‘রণকৌশল’ সাজিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধের আগুনে জ্বলছে গোটা এলাকা, অন্যদিকে আরবের দেশগুলোকে নিরাপত্তার ভয় দেখিয়ে ২৩.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি সেরে ফেলল ওয়াশিংটন।
ভয় দেখিয়ে অস্ত্র ব্যবসা
খামেনেইর মৃত্যুর পর ইরান যখন ক্ষোভে ফুঁসছে এবং ড্রোন-মিসাইল হামলায় তটস্থ আরব দুনিয়া, ঠিক তখনই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও কুয়েতকে বিপুল অস্ত্র কেনার প্রস্তাব দেয় আমেরিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই অস্থিরতাকে কাজে লাগিয়েই নিজেদের অস্ত্র ভাণ্ডার খালি করে ডলার কামাচ্ছে ট্রাম্প প্রশাসন।
কাকে কত টাকার অস্ত্র দিল আমেরিকা?
- সৌদি আরব: ৮.৪ বিলিয়ন ডলারের রাডার, ড্রোন বিধ্বংসী সিস্টেম এবং ৪০০টি মিসাইল।
- কুয়েত: ৮ বিলিয়ন ডলারের হাই-স্পিড সেন্সর ও মিসাইল ডিফেন্স রডার।
- UAE: ৭ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল ও চিনুক হেলিকপ্টার।
- জর্ডান: ৭০.৫ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান ও গোলাবারুদ।
আমেরিকার দীর্ঘমেয়াদী লাভ
এই চুক্তির ফলে আরব দেশগুলো আগামী কয়েক দশক ধরে আমেরিকার প্রশিক্ষণ, যন্ত্রাংশ এবং সফটওয়্যারের ওপর নির্ভরশীল হয়ে থাকবে। যুদ্ধের আবহে জ্বালানির দাম বাড়ায় একদিকে তেল উৎপাদনকারী হিসেবে লাভবান হচ্ছে আমেরিকা, অন্যদিকে তাদের প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ার বাজারেও বড় লাফ দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন শান্তি চাইছে, তখন ওয়াশিংটনের এই অস্ত্র কূটনীতি পুরো অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের পথে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

