লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে চড়ল গ্যাসের দাম, হোলির আগেই মাথায় হাত ব্যবসায়ীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলের মাঝেই দেশজুড়ে মহার্ঘ হলো রান্নার গ্যাস। ১ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন বিজ্ঞপ্তিতে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। ১৯ কেজি সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২৮ থেকে ৩১ টাকা পর্যন্ত।

কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৪৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৭৫.৫০ টাকা। দিল্লিতে এই দাম ১৭৬৮.৫০ টাকা, মুম্বইতে ১৭২০.৫০ টাকা এবং চেন্নাইতে ১৯২৯.০০ টাকা। সামনেই হোলি উৎসব, তার ঠিক দুই দিন আগে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধি হোটেল, রেস্তোরাঁ ও ধাবা মালিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্যবসায়িক খরচ বৃদ্ধির ফলে খাবারের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। কলকাতায় ঘরোয়া গ্যাসের দাম আগের মতোই ৮৭৯ টাকা থাকছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে আসা পিএনজি গ্যাসের দামও অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *