লেটেস্ট নিউজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! বন্ধ আকাশপথ, বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ভোরে ইরানজুড়ে আমেরিকা ও ইজরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেট। আকাশপথ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া বার্তায় ইরানের সেনাকে আত্মসমর্পণ অথবা মৃত্যুর চরম হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন সিংহগর্জন’। খামেনেই শাসনের অবসান ঘটিয়ে ইরানকে ‘মুক্ত’ করার লক্ষ্যেই এই যৌথ হামলা চালানো হয়েছে বলে দাবি দুই দেশের। এই মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এখন যুদ্ধের ছায়া, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *