লেটেস্ট নিউজ

মধ্যবিত্তের স্বস্তি থাকলেও পকেটে টান ব্যবসায়ীদের! আজ থেকেই মহার্ঘ রান্নার গ্যাস – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে ফের এক দফা বাড়ল রান্নার গ্যাসের দাম। তেল সংস্থাগুলোর নতুন ঘোষণা অনুযায়ী, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম একলাফে ২৯.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে চেন্নাই-সহ বিভিন্ন বড় শহরে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১৯২৯ টাকা।

তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে তা পূর্বের নির্ধারিত ৮৬৮.৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে। প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনার পর এই মূল্য সংশোধন করা হয়। জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ ও খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল, যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *