মনোবাঞ্ছা পূরণ হবে এবারেই! মহাশিবরাত্রির ৪ প্রহরের পুজো ও নিশীথ কাল কখন? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনি কি এ বছর মহাশিবরাত্রির ব্রত রাখছেন? মহাদেব ও মা পার্বতীর মিলনের এই তিথি ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে চার প্রহরের পুজো আর নিশীথ কালের আরাধনা করলে আপনার জীবনেও কি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হতে পারে? শাস্ত্র মতে, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪৮ মিনিটে চতুর্দশী তিথি শুরু হচ্ছে।
১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫২ থেকে ১২টা ৪২ পর্যন্ত থাকছে পুজোর শ্রেষ্ঠ সময় ‘নিশীথ কাল’। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর পর্যন্ত চার প্রহরে শিবের মাথায় জল ঢাললে মিলবে বিশেষ পুণ্য। নিয়ম মেনে আগের দিন নিরামিষ আহার এবং ব্রতের দিন উপবাস করলে দেবাদিদেব ভক্তের সব পাপ মুক্তি ঘটান বলে বিশ্বাস করা হয়।

